ইসলাম শুধুই কোনো ধর্ম নয়—এটি এমন এক জীবনবিধান, যা জীবনের প্রতিটি পরতে পরতে রেখেছে পরিপূর্ণ গাইডলাইন। এই বিধানের অন্যতম, অনন্য ও মর্যাদাবান অংশ হলো নারীর পর্দা। পর্দা কেবল কাপড় পরিধান নয়; এটি নারীকে করে তোলে সুরক্ষিত, সম্মানিত ও স্বাতন্ত্র্যপূর্ণ। এটি তার আত্মমর্যাদা, তার নিরাপত্তা এবং তার পরিচয়ের গৌরবময় ঢাল। আলোকমাল্য সাজানো একটি সমাজ তখনই সৌন্দর্যমণ্ডিত হয়, যখন তার নারীরা হন শালীনতায় পরিপূর্ণ ও সংরক্ষিত। কিন্তু আজ, তথাকথিত প্রগতিশীলতার স্রোতে সেই শালীনতা যেন বিলীন হতে বসেছে। সমাজের রন্ধ্রে রন্ধ্রে উদ্ভিন্ন হচ্ছে অনাচার, অপসংস্কৃতি ও চরিত্রহীনতার বিষবাষ্প। এমতাবস্থায় সত্যনিষ্ঠ মুসলিম হিসেবে আমাদের দায়িত্ব—নিজ ঘর, পরিবার ও সমাজকে ইসলামের বিশুদ্ধ শিক্ষায় গড়ে তোলা। আর সে পথে এক গুরুত্বপূর্ণ ধাপ হলো নারীর পর্দা।
এমন এক প্রেক্ষাপটে এই গ্রন্থটির প্রকাশ নিঃসন্দেহে সময়োপযোগী ও প্রশংসনীয় প্রয়াস। এটি মূলত গুরুত্বপূর্ণ একটি আরবি গ্রন্থের অনুবাদ, যা হৃদয়গ্রাহী ভাষায় ও সরল শৈলিতে উপস্থাপন করেছেন মিজানুর রহমান ফকির। এই অনুবাদে কেবল শব্দান্তর করেননি—তিনি হৃদয়ের ভাষায় ফুটিয়ে তুলেছেন পর্দার প্রকৃত আবেদন, ইসলামী দৃষ্টিভঙ্গি, শরঈ বিধান ও সমাজ বাস্তবতায় এর অপরিহার্যতা।
সম্মানিত পাঠক! এই ক্ষুদ্র অথচ গভীর অন্তর্দৃষ্টি-সম্পন্ন গ্রন্থে আপনি দেখতে পাবেন পর্দা সংক্রান্ত কুরআন-হাদীসের নির্দেশনা, নবীজির যুগের উজ্জ্বল আদর্শ, সাহাবায়ে কেরামের জীবনচিত্র এবং আমাদের সময়ের সমাজ বাস্তবতার বিশ্লেষণ। এটি শুধুমাত্র একটি জ্ঞানভিত্তিক রচনা নয়, বরং একটি আন্তরিক আহ্বান – হৃদয়ের দরজায় প্রেরিত এক পরিশুদ্ধ ডাক, যাতে আমরা পর্দার অন্তর্নিহিত অর্থ অনুধাবন করে তা জীবন ও সমাজে বাস্তবায়ন করতে পারি।
এই গ্রন্থ পাঠকের চিন্তার জগতে সৃষ্টি করবে এক নীরব আলোড়ন। পথহারা মন ফিরে পাবে দিকদর্শন এবং সমাজে গড়ে উঠবে পরিশীলিত, নিরাপদ ও ঈমানদীপ্ত পরিবেশ ইনশা-আল্লাহ।
| Title |
পর্দা নারীর আসল সৌন্দর্য |
| Publisher |
দারুল কারার পাবলিকেশন্স |
| Edition |
New edition |
| Pages |
208 |
| Language |
Bengali,Arabic |
| Country |
Bangladesh |
| Weight |
350 Gram |