তাফসীরুল কুরআন (সূরা বাক্বারাহ)

লেখক : মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব

Publisher : হাদীছ ফাউন্ডেশন বাংলাদেশ

Only 1 Left

₹600
₹600
You Save ₹0
বিশ্বজনীন ধর্মগ্রন্থ হিসাবে পবিত্র কুরআনের বিষয়বস্তু স্বাভাবিকভাবেই অতি বিস্তৃত ও বহুমুখী। মানবজাতির জন্য প্রয়োজনীয় এমন কিছুই নেই, যা এই মহাগ্রন্থে বিবৃত হয়নি। জ্ঞানের সমস্ত দিক ও বিভাগের দুয়ার খুলে দিয়েছে এই গ্রন্থের প্রতিটি আয়াত ও শব্দ। পবিত্র কুরআনের মর্মার্থ সাধারণ মানুষের নিকট পৌঁছে দেয়ার জন্য ছাহাবায়ে কেরাম, তাবেঈনে এযাম ও পরবর্তী ওলামায়ে কেরাম সাধ্যমত চেষ্টা করেছেন তাঁদের তাফসীর ও ব্যাখ্যা-বিশ্লেষণের মাধ্যমে। যার ধারাবাহিকতা অক্ষুণ্ণ থেকেছে পরবর্তী সকল যুগে ও সমাজে। তবে বাংলাভাষায় তাফসীর চর্চার ইতিহাস খুব বেশী দিনের নয়। তদুপরি যতটুকু হয়েছে, তার অধিকাংশই বিভিন্ন মাযহাব ও মতাদর্শগত ব্যাখ্যার সংকীর্ণ গণ্ডি থেকে বেরিয়ে আসতে পারে নি। সেকারণ বাংলাভাষায় পবিত্র কুরআন ও ছহীহ হাদীছ ভিত্তিক একটি বিশুদ্ধ তাফসীরের চাহিদা ছিল বহুদিনের। বর্তমান সময়ে এই প্রয়োজনীয়তা অনুভূত হচ্ছে আরো তীব্রভাবে। বহু প্রতীক্ষিত সূরা বাক্বারাহ্ তাফসীর বের হতে যাচ্ছে। যার মধ্যে ১ম ও ২য় পারাসহ ৩য় পারার ২৫৩ থেকে ২৮৬ পর্যন্ত ৩৩টি আয়াত রয়েছে। ইতিমধ্যে ২৬ থেকে ৩০ পর্যন্ত ৫ পারার তাফসীর বের হয়েছে। বাকী সূরাগুলির তাফসীর হায়াত, স্বাস্থ্য ও সুযোগ শামেলে হাল হলে ধীরে ধীরে প্রকাশিত হবে ইনশাআল্লাহ।
Title তাফসীরুল কুরআন (সূরা বাক্বারাহ)
Publisher হাদীছ ফাউন্ডেশন বাংলাদেশ
Edition New edition
Pages 664
Language Bengali,Arabic
Country Bangladesh
Weight 990 Gram

Reviews


No Reviews Yet

Related Products