বাথটাবে রক্ত, গোলাপজল, গোলাপ ফুলের পাপড়ি, সুগন্ধি আতর আর হালকা গরম পানি মিলেমিশে একাকার, এই নোনা পানিতে মেহেরজান শরীরটা পুরোপুরি ডুবিয়ে রেখেছে এখন।
শরীরের উপর আজ বেশ ধকল গিয়েছে। বাচ্চাটা একটু ত্যাঁদড়, বেশ জোর করছিল। নাম যেন কী?
শাহানা...
মেয়েটির নাম মনে পড়তেই মেহেরজান মুচকি হাসল। শাহানা ভাত খেতে চেয়েছিল। গাড়িতে উঠেই বলেছিল, ‘আমি ভাত খামু, ভাত। সাদা ভাত আর মাংস।’
কেউ আনন্দ নিয়ে ভাত খাচ্ছে, এমনটা দেখা মেহেরজানের কাছে পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্যের একটি।
শাহানাও ভাত খেয়েছিল... তারপর...
| Title |
শিউলি ফুলের ভাত |
| Publisher |
অন্যধারা |
| Edition |
New edition |
| Pages |
352 |
| Language |
Bengali |
| Country |
Bangladesh |
| Weight |
650 Gram |