স্বামী কর্তৃক বিতাড়িতা পুষ্প হেঁটে চলেছে গ্রাম থেকে গ্রামান্তরে, ক্রোশ থেকে ক্রোশান্তরে। মাথার উপরে তার প্রখর রৌদ্র, চিন্তাকীটগুলো কিলবিল করছে মাথার মধ্যে। পেটে ক্ষুধার জ্বালা, সারা দেহে-মনে অপমান আর লাঞ্ছনার জ্বালা, পায়ের তলায় রৌদ্রদগ্ধ উত্তপ্ত মেঠো পথ তবুও কোনো দিকে কোনো ভ্রূক্ষেপ নেই। পুষ্পর শুধু বুকটা যেন জ্বলে-পুড়ে খাক হয়ে যেতে চাইছে। তার স্বামী: যে কোনোদিন তাকে এইভাবে মারধোর করে বাড়ি থেকে দূর করে দিতে পারে-স্বপ্নেও ভাবেনি পুষ্প। নিঃসন্তান হওয়া ছাড়া তার যে আর কোনো অপরাধ আছে বলেও মনে হয় না পুষ্পর, কিন্তু তাতে আর কী দোষ? ভগবান যাকে বন্ধ্যা করেন-নারীজীবনের সবচেয়ে বড় অভিশাপ অর্পণ করেছে তার উপরে,
Title নিশি পদ্ম
Publisher সূর্যোদয় প্রকাশন
Edition New edition
Pages 140
Language Bengali
Country Bangladesh
Weight 290 Gram

Reviews


No Reviews Yet

Related Products