তোর দহনের অগ্নিশিখা আমার প্রথম বই। এই বইয়ের প্রতিটি পাড়ায় মুড়িয়ে আছে আমার এক আকাশ সম ভালোবাসা ও আবেগ। বইয়ের প্রধান চরিত্রে আছে মেহবাজ খান তুর্য পাঠিকাদের ভূর্য ভাই। কল্প জগতের এই পুরুষটিকে নিয়ে পাঠিকাদের এতো পাগলামি এতো এতো মাতামাতি, যা মাঝে মাঝে সত্যি আমাকে ভীষণ মুগ্ধ করে। মূলত পাঠিকাদের ও নিজের মনের প্রবল ইচ্ছা শক্তির বলেই গল্পটিকে বই আকৃতিতে আনার সিদ্ধান্ত নেওয়া। বইটির সাথে আমার বুক ভরা আবেগ জড়িয়ে আছে। আশা করছি তুর্য ও তার বাবুই পাখির এই দুষ্টু মিষ্টি গল্পটা আপনাদের ভালো লাগবে।
প্রথম বই, হাজারো ভুল, হাজারো ত্রুটি, আর হাজারো নার্ভাসনেসে ভরা। আমার ভুলগুলোকে ফুল ভেবে ভালোবেসে যাওয়ার আবদার রইল আমার প্রিয় পাঠকদের কাছে। তৃর্য ও তার বাবুই পাখির সাথে আপনাদের যাত্রা শুভ হোক।
| Title |
তোর দহনের অগ্নিশিখা |
| Publisher |
ছায়া প্রকাশন |
| Edition |
New edition |
| Pages |
544 |
| Language |
Bengali |
| Country |
Bangladesh |
| Weight |
800 Gram |