যাতনার দিনে জ্যোৎস্নার দ্বীপ

লেখক : বৃষ্টি শেখ

Publisher: ছায়া প্রকাশন

Page - 208 | stock - 3 | হার্ড কভার


0 Review

500   350 (You Save ₹150)


Product Specification & Summary


সতেরো বছরের একটি মেয়ে, যে বেড়ে উঠেছিল অজ্ঞ, কুসংস্কার, অন্ধবিশ্বাস ও ধর্মীয় গোঁড়ামিতে ভরপুর এক প্রত্যন্ত গ্রামে। ছোটবেলায় এক অনাকাঙ্ক্ষিত ঘটনার রেশ ধরে চঞ্চল স্বভাবের মেয়েটা ভয়, ঘৃণা ও লজ্জার মিশেলে হয়ে ওঠে অন্তর্মুখী, নির্বোধ এবং ভীতু স্বভাবের। যে কখনো কারো সাথে উচ্চবাচ্য করার সাহস করে না, কাউকে কখনো ভুল বোঝে না, যার মন ও মস্তিষ্কে মন্দ বলে কিছুই নেই। প্রাণহীন সেই কিশোরীর জীবনে অপ্রত্যাশিত ভাবে আগমন ঘটে আরিশ জুহায়ের-এর। এই চতুর, রগচটা, তীক্ষ্ণ বুদ্ধিমত্তা সম্পন্ন পুলিশ অফিসার নিজ হাতে গড়ে তোলে মেয়েটিকে। আবেগী, আত্মমর্যাদাহীন রায়ানাকে ভালোবেসে করে তোলে সাহসী, উদ্যমী এবং স্বনির্ভরশীল। জীবনের চরম উত্থান-পতনে মেয়েটির রক্ষাকবচ হয়ে ওঠে আরিশ। আদর, যত্ন ও শাসনে মেয়েটির দুর্বলতা গুলোকে উড়িয়ে দেয় হাওয়ায়। গ্রামীণ জীবনের প্রেক্ষাপটে দুই মেরুর দুজন মানুষের নির্মল, স্নিগ্ধ প্রেমে গড়ে উঠেছে একটি গল্প। যে গল্পে রয়েছে অবাধ প্রেম, দ্বন্দ্ব, আতঙ্ক, প্রতিশোধ পরায়নতা, ও সমাজের নানাবিধ অন্তরায়। এ কাহিনীর প্রতিটি অধ্যায়ে লুকিয়ে আছে লোভ, পাপ, ইর্ষা। মানবিকতার মুখোশ ছিঁড়ে এ কাহিনীতে উঁকি দেয় নিকৃষ্টতম স্বার্থপরতা। এটি এক কিশোরীর পরিপূর্ণ নারী হয়ে ওঠার গল্প। ভুল করে ভালোবেসে, সুখময় সংসার আর খুনসুটিতে মেতে ওঠার গল্প। তবে প্রশ্ন থেকে যায়, এ গল্পের কী শেষ আছে? রায়ানা শেষ পর্যন্ত তার সুখ টিকিয়ে রাখতে পারে, নিজের চাওয়া-পাওয়া, অধিকার গুলোকে কি ছিনিয়ে নিতে পারে? নাকি অপ্রত্যাশিত এক সত্য সামনে এসে নড়বড়ে করে তোলে তার ব্যক্তিসত্তা, তার পরিচয়? সমাজের কুটনৈতিক চালে কি ঝলসে ওঠে জীবন?
Title যাতনার দিনে জ্যোৎস্নার দ্বীপ
Author বৃষ্টি শেখ
Publisher ছায়া প্রকাশন
ISBN 9789843900296
Edition New edition
Number of Pages 208
Country Bangladesh
Language Bengali
Weight 400 Gram
Dimension 21cm x 15cm x 2cm


Related Products


35%

নুসাইবা এক সত্যান্বেষী নারী

আবদুল্লাহ বিন মুহাম্মাদ

156     240

35%

দ্য ইউথ তারুণ্যের অবক্ষয় ও প্রতিকার

স্বপ্নচারী টিম

156     240

29%

অশ্রুসাগর

ইমাম আবুল ফারাজ ইবনুল জাওযি র.

227     324

40%

গল্পগুলো অন্যরকম

আরিফ আজাদ

210     350








© SUSHIKKHA.IN




× সকল বই ডিসকাউন্ট বই রিকোয়েস্ট