আমাদের সময়ে সবচেয়ে গভীর বিভ্রান্তি হলো- ভুল প্রশ্নের পেছনে ছুটে চলা।
* *"নারী কীভাবে আরও স্বাধীন হবে?"*
* *"সে কীভাবে প্রমাণ করবে সে পুরুষের সমান?"*
* *"কোন পোশাক, কোন ক্যারিয়ার তাকে মর্যাদা দেবে?"*
কিন্তু কেউ জিজ্ঞেস করছে না- `নারী কীভাবে পরিপূর্ণ হয়?`
এই বই শুরু হয় সেই প্রশ্ন থেকে। যেখানে ধর্ম চাপ নয়,আয়না । পর্দা বাধা নয় , সন্মান। স্বামীর প্রতি শ্রদ্ধা দাসত্ব নয়, নিরাপত্তা।
*"তাকওয়ার ছায়ায় জান্নাতি নারী"*- তাদের জন্য,যারা দ্বীনের পথে আছেন,বা সদ্য ফিরেছেন,যারা লিবারেল,মডারেট, এমনকি দ্বীনের প্রতি অনাগ্রহী- তবু ভিতরে কোথাও আলো খোঁজেন।
এটি কোন আদেশ নয়, কোনো বিতর্ক নয়-বরং এক অদৃশ্য মানচিত্র, যা বলে :- তুমি যা,তাতেই পূর্ণতা -
| Title |
তাকওয়ার ছায়ায় জান্নাতি নারী (দাওয়া) |
| Publisher |
নিউ লেখা প্রকাশনি |
| Edition |
New edition |
| Pages |
168 |
| Language |
Bengali |
| Country |
India |
| Weight |
250 Gram |