Product Specification & Summary


এই কালজয়ী গ্রন্থে আলোচিত হয়েছে জটিল ও রহস্যপূর্ণ এই শাস্ত্রের প্রত্যেক বিষয়ের খুটিনাটি, প্রচলিত-অপ্রচলিত বহু ভুল-ভ্রান্তির সংশোধনী, জটিল বিষয়গুলোর সরলীকরণ, রহস্যপূর্ণ বিষয়ের রহস্য উম্মোচন। রয়েছে এই শাস্ত্রের প্রতিটি বিষয়ের কুরআন-সুন্নাহ্ভিত্তিক প্রমাণ উপস্থাপন। পাশাপাশি সালিকদের অসংখ্য হাল, আমলসম্বলিত চিঠি আর সেগুলোর জবাবে হযরতের নিগুঢ় যুক্তিপূর্ণ, কুরআন-সুন্নাহ্র নকলী ও আকলী তাহকীক-বিশ্লেষণ ও দুর্লভ সমাধানের ভা-ার। এমন বহু বৈশিষ্ট্য ও স্বকীয়তার কারণে যা পূর্ববর্তী ও পরবর্তী কোনো গ্রন্থেই নেই, অনেকেই মনে করেন- ‘তারবিয়াতুস সালিক’ কিতাবটিই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ তাসাওউফ গ্রন্থ।হাজী এমদাদুল্লাহ্ মুহাজিরে মক্কী রাহ. এর সোহবত, কলবি ফয়েয ও দুআর বারাকাতপ্রাপ্ত হিজরী চতুর্দশ শতকের শ্রেষ্ঠতম মুজাদ্দিদ হাকীমুল উম্মত থানভী রাহ.-এর সারাজীবনের পড়াশোনা, গবেষণা ও সাধনালব্ধ উলূম ও মা’আরিফ (জ্ঞান, অভিজ্ঞতা ও দূরদর্শিতা)-এর সার নির্যাস মুক্তাদানার মতো ছড়ানো রয়েছে তাঁর এই শ্রেষ্ঠতম রচনার পাতায় পাতায়। যা পাঠ করা উচিত প্রত্যেক দীনদার, অগ্রসর ও সমঝদার পাঠকের, আলেম ও গায়রে আলেমের।
Title তারবিয়াতুস সালিক ১ম-৩য় একসাথে
Author হাকীমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহ.
Publisher রাহনুমা প্রকাশনী
Edition New edition
Number of Pages 800
Country Bangladesh
Language Bengali,Arabic
Weight 1800 Gram
Dimension 21cm x 15cm x 18cm

হাকীমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহ.


হাকীমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী, ভারতীয় উপমহাদেশ এবং এর গন্ডি পেরিয়ে যিনি হাজারো মানুষকে দিয়েছেন আত্মশুদ্ধি ও তাসাওউফ এর শিক্ষা। যার কারণে তাঁর উপাধি ছিলো হাকীমুল উম্মাত বা উম্মাহর আত্মিক চিকিৎসক। উপমহাদেশে মুসলমানদের মাঝে সুন্নতের জ্ঞান প্রচারে তাঁর প্রতিষ্ঠিত সংস্থা দাওয়াতুল হক এর অবদানের জন্যও প্রসিদ্ধ মাওলানা আশরাফ আলী থানভীর নাম। মাওলানা আশরাফ আলী থানভী ১৯ আগস্ট, ১৮৬৩ খ্রিস্টাব্দে (রবিউস সানী ৫, ১২৮০ হিজরী) ভারতের উত্তর প্রদেশের থানাভবনে জন্মগ্রহণ করেন। শৈশবেই হাফেয হোসাইন আলী রাহ.-এর কাছে সম্পূর্ণ কুরআন মুখস্থ করার মধ্য দিয়ে শুরু হয় তাঁর শিক্ষাজীবন। নিজগ্রামেই ছোটবেলায় হযরত মাওলানা ফতেহ মুহাম্মদ থানভী রাহ.-এর কাছ থেকে আরবি ও ফার্সি ভাষার প্রাথমিক শিক্ষা লাভ করেন। ১২৯৫ হিজরীতে তিনি দারূল উলুম দেওবন্দে ভর্তি হন ইসলামি জ্ঞান-বিজ্ঞানের উচ্চতর শাখাগুলোয় বিচরণ করার আগ্রহে। সেখানে তিনি পাঁচ বছর হাদীস, তাফসীর, আরবি সাহিত্য, ইসলামী দর্শন, যুক্তিবিজ্ঞান, ইসলামি আইন এবং ইতিহাস বিষয়ে অধ্যয়ন করেন। দেওবন্দে শিক্ষার অধ্যায় সমাপ্ত করে মক্কা মুকাররমায় মুহাম্মাদ আবদুল্লাহ্‌ মুহাজিরে মক্কীর কাছে কেরাত ও তাজবীদ শেখেন। তিনি কানপুরের একটি মাদ্রাসায় মাত্র ২৫ টাকা বেতনে শিক্ষকের পদ দিয়ে কর্মজীবন শুরু করেন। পরে কানপুরের টপকাপুরে জামিউল উলূম মাদ্রাসার প্রধান পরিচালকের আসন অলংকৃত করেন এবং দীর্ঘ ১৪ বছর সেখানে শিক্ষকতা করেন। পরবর্তীতে তাঁর শিক্ষক হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কীর রহ. পরামর্শে তিনি থানা ভবনের খানকাহে ইমদাদিয়ায় অবস্থান গ্রহণ করেন এবং জীবনের শেষ দিন পর্যন্ত সেখানে অবস্থান করেন। সারা জীবনে আশরাফ আলী থানভী এর সকল বই এর হিসেব করতে গেলে ছোট-বড় মিলিয়ে তা সাড়ে বারো হাজার ছাড়িয়ে যায়। হাকীমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহ. এর বই সমূহ এর মধ্যে ফিকাহ বিষয়ক বই বেহেশতী জেওর উপমহাদেশের মুসলমানদের মাঝে বহুল পঠিত। এছাড়া তাঁর রচিত কুরআন শরীফের উর্দু তরজমার গ্রন্থ বয়ানুল কুরআনও (কুরআনের ব্যাখ্যা) এর ভাষা ও ব্যখ্যাশৈলীর জন্য প্রসিদ্ধ। হাকীমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহ. এর বই সমগ্র এর স্বত্ত্ব তিনি জাতির কল্যাণে উন্মুক্ত করে রেখে গেছেন। জুলাই ১৯, ১৯৪৩ খ্রিস্টাব্দে (১৬ রজব, ১৩৬২ হিজরী) আল্লামা থানভী রহ. তাঁর জন্মস্থান থানা ভবনেই মৃত্যুবরণ করেন।


Related Products


30%

রমাদান : আত্মশুদ্ধির বিপ্লব

ড. খালিদ আবু শাদি

280     400

29%

সাহাবিদের চোখে দুনিয়া

ইমাম আহমাদ ইবনু হাম্বাল (রহিমাহুল্লাহ)

222     317

29%

তাবিয়িদের চোখে দুনিয়া

ইমাম আহমাদ ইবনু হাম্বাল (রহিমাহুল্লাহ)

292     417

29%

শয়তানের বিরুদ্ধে লড়াই

মাহমুদ বিন নূর

154     220








© SUSHIKKHA.IN




× সকল বই ডিসকাউন্ট বই রিকোয়েস্ট