গুনাহ থেকে বাঁচুন

মূল : হযরত মাওলানা মুফতী মুহাম্মদ শাফী (রহঃ)
লেখক : শাইখুল ইসলাম মুফতী মুহাম্মাদ তাকী উসমানী
অনুবাদক : আবুজারীর মুহাম্মদ আবদুল ওয়াদুদ

Publisher: নাশাত পাবলিকেশন

Page - 160 | stock - 0 | হার্ড কভার


0 Review

200   140 (You Save ₹60)

বর্তমানে এই বইটির মুদ্রিত কপি আমাদের কাছে নেই । বইটি আমাদের কাছে এভেইলেবল হলে what's app / E-mail এর মাধ্যমে নোটিফিকেশন পেতে রিকুয়েস্ট ফর স্টক (Notify Me) এ ক্লিক করুন।

Product Specification & Summary


একদিকে তো গুনাহের তুফান বইছে। দীনদারদের জন্য পৃথিবীর পরিবেশ জটিলতর হচ্ছে। অন্যদিকে আমাদের পাপাচারের ফলে দরিদ্রতা, দুর্ভিক্ষ, খুনখারাবি, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসসহ বহুমুখী লাঞ্ছনা মুসলমানদের উপর জেঁকে বসেছে। সংশোধনের সার্বিক প্রক্রিয়া অরণ্যে রোদন পরিদৃষ্ট হচ্ছে। এসবের মূল কারণ হলো মানুষ গুনাহকে গুনাহ জেনেও প্রবৃত্তির সামান্য চাওয়া পরিত্যাগ করতে প্রস্তুত নয়। তবে মাশাআল্লাহ, কিছু কিছু আল্লাহর বান্দা এ ব্যাপারে আন্তরিক ও যত্নবান রয়েছেন। . এমন বহু গুনাহ আছে, যেগুলো আমরা নিছক উদাসীনতা ও মূর্খতাবশত করে ফেলি, যাতে দুনিয়াবিও কোনো ফায়দা নেই আর তা ত্যাগ করলে কোনোপ্রকার কষ্ট ও অসুবিধা নেই। এ ক্ষেত্রে প্রয়োজন শুধু মুসলমানদের এসব গুনাহ সম্পর্কে অবগত করা আর তা ত্যাগ করার জন্য সচেতনতা সৃষ্টি করা। এ পুস্তিকায় এ ধরনের অহেতুক ও বেফায়দা গুনাহেরই তালিকা এবং তার সাথে সাথে এসব গুনাহের কারণে ভয়াবহ বিপদ ও আজাবের কথা আলোচনা করা হলো, যেন মুসলমান কমপক্ষে এসব গুনাহ থেকে বাঁচতে পারে। সব ধরনের গুনাহ থেকে বাঁচতে না পারলেও কমপক্ষে গুনাহের পরিমাণ তো কমতে থাকবে। আর এটা অসম্ভব নয় যে এসব গুনাহ ত্যাগ করার কারণে অন্যান্য গুনাহ ত্যাগ করার সাহস ও তাওফিকও লাভ হবে। পাশাপাশি এ পুস্তিকায় দু-ধরনের গুনাহের আলোচনা করা হয়েছে:এক. যেসব গুনাহে অনুভূতিহীন ও রুচিহীন মানুষও স্বাদ পায় না। আনন্দ পায় না। দুই. যেসব গুনাহে বাস্তবিকই কোনো স্বাদ ও আনন্দ নেই এবং তা ত্যাগ করলেও পার্থিব কোনো প্রয়োজন ও চাওয়াপাওয়ার ক্ষতি হয় না। কিন্তু কিছু কিছু বিকৃত রুচির মানুষ তাতে স্বাদ-আনন্দ খুঁজে পায়। আকর্ষণ অনুভব করে। . এ পুস্তিকায় উপরোক্ত উভয় প্রকার গুনাহের আলোচনা করা হয়েছে। আল্লাহ তায়ালা আমাদের সবাইকে এসব গুনাহ থেকে বাঁচার তাওফিক দান করুন।
Title গুনাহ থেকে বাঁচুন
Author হযরত মাওলানা মুফতী মুহাম্মদ শাফী (রহঃ)
Publisher নাশাত পাবলিকেশন
Edition New edition
Number of Pages 160
Country Bangladesh
Language Bengali
Weight 350 Gram
Dimension 21cm x 15cm x 1cm

হযরত মাওলানা মুফতী মুহাম্মদ শাফী (রহঃ)


মুফতী মুহাম্মাদ শফী (উর্দূ: مفتى محمد شفيع) ১৩১৪ হিজরী সনের শাবান মাসের ২১ তারিখে (২৫ জানুয়ারি ১৮৯৭ খ্রিষ্টাব্দ) জন্মগ্রহণ করেন । তাঁর নাম "মুহাম্মাদ শফী" হযরত রশীদ আহমাদ গাঙ্গুহী (রহমাতুল্লাহি আলাইহি) কর্তৃক প্রস্তাবিত। ১৩২৫ হিজরীতে (১৯০৭/১৯০৮ খ্রিষ্টাব্দে) তিনি দারুল উলুম দেওবন্দে ভর্তি হন । তিনি ১৩৩৬ হিজরীতে (১৯১৮ খ্রিষ্টাব্দ) দারুল উলুম দেওবন্দ থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন, তখন তার বয়স ২১ বছর ছিল। এরপর ১৩৩৭ হিজরীতে (১৯১৮/১৯১৯ খ্রিষ্টাব্দ) তিনি দারুল উলূম দেওবন্দের প্রাথমিক শ্রেণীর শিক্ষক হিসেবে নিযুক্ত হন। তিনি খুবই তাড়াতাড়ি উচ্চতর শ্রেণীর শিক্ষক হিসেবে নিযুক্ত হন। তিনি ১৩৫০ হিজরী সনে (১৯৩২ খ্রিষ্টাব্দ) দারুল উলূম দেওবন্দের মুফতীয়ে আযম বা প্রধান মুফতী (গ্রন্ড মুফতী) নিযুক্ত হন। দেশ বিভাগের পর তিনি তাঁর পিতৃভূমি দেওবন্দ ছেড়ে পাকিস্তান চলে আসেন। তিনি ১৩৭০ হিজরীতে (১৯৫১ খ্রিষ্টাব্দ) পাকিস্তানে দারুল উলুম করাচী প্রতিষ্ঠা করেন। তিনি ছোট বড় মিলিয়ে প্রায় দেড়শত এর মত বই লেখেছেন। তার বিশ্বখ্যাত তাফসীর গ্রন্থ "মাআরিফুল কুরআন" যা বহুল ভাষায় অনুবাদ হয়েছে যা তিনি সমাপ্ত করেন (ঊর্দূতে) তার ইন্তেকালের চার বছর আগে। এই আলেমে দ্বীন ও মনীষী ১৩৯৬ হিজরী সনের শাওয়াল মাসের ১০ তারিখে ইন্তেকাল করেন।[১][২]


Related Products


30%

রমাদান : আত্মশুদ্ধির বিপ্লব

ড. খালিদ আবু শাদি

280     400

15%

সাহাবিদের চোখে দুনিয়া

ইমাম আহমাদ ইবনু হাম্বাল (রহিমাহুল্লাহ)

269     317

15%

তাবিয়িদের চোখে দুনিয়া

ইমাম আহমাদ ইবনু হাম্বাল (রহিমাহুল্লাহ)

354     417

29%

শয়তানের বিরুদ্ধে লড়াই

মাহমুদ বিন নূর

154     220








© SUSHIKKHA.IN




× সকল বই ডিসকাউন্ট বই রিকোয়েস্ট