মুমিনের সকাল-সন্ধ্যা আল্লাহর জন্য নিবেদিত হবে। তার প্রতিটি মুহূর্ত অতিবাহিত হবে আল্লাহর স্মরণে এবং তার বিধান পালনের মাধ্যমে। তার সকল কর্ম সম্পাদিত হবে রাসূলুল্লাহ (ছা:)-এর অনুসরণ-অনুকরণ এর মধ্য দিয়ে। যেমনভাবে মুমিনের দিন রাত অতিবাহিত করার আদব শিক্ষা দেওয়া হয়েছে, অনুরূপভাবে রাত্রি অতিবাহিত করার আদব ও শিষ্টাচার ইসলামে বিশেষভাবে শিক্ষা দিয়েছে। ওইসব আদব কুরআন ও হাদীছের সুস্পষ্টভাবে বর্ণিত হয়েছে। যাতে মুমিন প্রতিটি দিনরাত আল্লাহর রেযামন্দি ও সন্তোষী অতিবাহিত করে সফলকাম ও কামিয়াব হ’তে পারে।এখানে পবিত্র কুরআন ও ছহীহ হাদীছের আলোকে মুমিনের দিন রাত অতিবাহিত করার আদব ও শিষ্টাচার ও বিধান সংক্ষিপ্তকারে উপস্থাপন করা হয়েছে। যা পড়ে পাঠক অবহিত হতে পারবেন যে, দিন রাত কিভাবে অতিক্রম করতে হয়।
| Title |
মুমিন কিভাবে দিন-রাত অতিবাহিত করবে |
| Publisher |
হাদীছ ফাউন্ডেশন বাংলাদেশ |
| Edition |
New edition |
| Pages |
72 |
| Language |
Bengali |
| Country |
Bangladesh |
| Weight |
150 Gram |