জীবন সম্পর্কে আমাদের আচরণ অবহেলাপূর্ণ। মৃত্যু ও সময় সম্পর্কে আমাদের উদাসীনতা অমার্জনীয়। সালাফগণ এতো এতো আমল করতেন যে, সেই তুলনায় আমরা প্রায় কিছুই করি না। এর কারণ কী আসলে? তাদের ও আমাদের মধ্যে ব্যবধানটা কোথায়? কিংবা জীবনের কোন বয়সটি আমাদের কিভাবে কাটানো উচিৎ? সেভাবে কি কাটাচ্ছি? সময়গুলোকে যেভাবে আখিরাতের জন্য সঞ্চয় বানানো উচিৎ, তা কি হচ্ছে?সময় ও জীবন ঘনিষ্ঠ এমন বহু প্রশ্নের প্রতি আমাদের কোনো ভ্রুক্ষেপই হয়তো নেই। বিখ্যাত বাগ্মী ইমাম ইবনুল জাওযী রাহ. তার ‘সময়ের হেফাযত, জীবনের হেফাযত’ গ্রন্থে আমাদেরকে তা-ই বোঝাতে চেয়েছেন চোখে আঙুল দিয়ে দিয়ে। কুরআন ও হাদীসের আলোকে জানিয়েছেন, কীভাবে হতে পারে সময় ও জীবনের সর্বোৎকৃষ্ট ব্যবহার।
| Title |
সময়ের হেফাযত, জীবনের হেফাযত |
| Publisher |
মাকতাবাতুল আসলাফ |
| Edition |
1 st edition |
| Pages |
88 |
| Language |
Bengali |
| Country |
Bangladesh |
| Weight |
150 Gram |