মুসলিম সমাজের কথিত কর্ণধার, সংখ্যাগরিষ্ঠএকশ্রেণীর আলেম, ইমাম, বক্তা, মুফাসসিরযঈফ ও জাল হাদীছ সম্পর্কে সম্পূর্ণ উদাসীন।তারা নির্দ্বিধায় জাল ও যঈফ হাদীছ প্রচার করছেন, বই-পুস্তকে, প্রবন্ধ-নিবন্ধে লিখছেন,ছাত্রদের পড়াচ্ছেন, পেপার-পত্রিকা ও মিডিয়ায় ছড়িয়ে দিচ্ছেন। জেনারেল শিক্ষিত ব্যক্তিগণও এ কাজে পিছিয়ে নেই। এভাবে সমাজের রন্ধ্রে রন্ধ্রে জাল ও যঈফ হাদীছ চালু আছে। সর্বশ্রেষ্ঠ মানব হিসাবে মুহাম্মাদ (ছাঃ) -এর কথার যে স্বতন্ত্র গুরুত্ব ও মর্যাদা আছে সেদিকে তাদের কোন ভ্রুক্ষেপ নেই।সেই পবিত্রতাও আজ ভূলুণ্ঠিত। তাঁর চূড়ান্ত হুঁশিয়ারী হাদীছের পাতাতেই থেকে গেছে। জাল ও যঈফ হাদীছের বিরুদ্ধে ছাহাবী ও মুহাদ্দিছগণের অক্লান্ত পরিশ্রম যেন সম্পূর্ণই বৃথা। ছহীহ হাদীছের বিশাল ভাণ্ডার আজ এভাবেই সর্বত্র অবহেলিত!!
| Title |
যঈফ ও জাল হাদীছ বর্জনের মূলনীতি |
| Publisher |
আছ-ছিরাত প্রকাশনী |
| Edition |
2 ND EDITION |
| Pages |
142 |
| Language |
Bengali |
| Country |
Bangladesh |
| Weight |
70 Gram |