আল - হাল্লু
জীবন সমস্যার সমাধান

লেখক : ড. আয়েয আল কারনী

Publisher: দারুস সালাম বাংলাদেশ

Page - 542 | stock - 0 | হার্ড কভার


0 Review

540   324 (You Save ₹216)

বর্তমানে এই বইটির মুদ্রিত কপি আমাদের কাছে নেই । বইটি আমাদের কাছে এভেইলেবল হলে what's app / E-mail এর মাধ্যমে নোটিফিকেশন পেতে রিকুয়েস্ট ফর স্টক (Notify Me) এ ক্লিক করুন।

Product Specification & Summary


আল-হাল্লু (জীবন-সমস্যার সমাধান)‎ ড. আয়েয আল-কারনী কর্তৃক অতিসম্প্রতি রচিত বই হলো “আল-হাল্লু”। বইটিতে ষাটের অধিক ‎বিষয়ের সমাধান পেশ করা হয়েছে, যার প্রতিটিই জীবনঘনিষ্ট, জীবন-জগতের সঙ্গে সংশ্লিষ্ট এবং ‎মানবিকতা ও সামাজিকতায় সদা সক্রিয়; কিন্তু নানা সমস্যা ও সংকটে জর্জরিত।‎ বইটি রচনা করতে গিয়ে ড. আয়েয করনী মানব-জীবন-জগতের সরল অঙ্গনের সমস্যাগুলো যেমন ‎চিহ্নিত করেছেন, তেমনি জীবনের গহীন ভেতরের মানচিত্রও পাঠ করেছেন এবং তার জটিল সূক্ষ্ম ‎সংকটগুলো শনাক্ত করেছেন। ফলে ‘পারিবারিক সমস্যা, দেশাত্মবোধের অভাব, তালাক ও ডিভোর্স, ‎‎দুর্বল ব্যক্তিত্ব ইত্যাদি সচরাচর বিষয়গুলো সম্পর্কে যেমন সরলভাবে উপস্থাপন করেছেন, তেমনি সভ্যতা-সংস্কৃতির ‎বিপর্যয়, আইবুড়োত্ব, বয়ঃসন্ধিকাল, চিন্তানৈতিক প্রান্তিকতা ও জাতীয়তাবাদ-এর মতো সূক্ষ্ম ও ‎‎স্পর্শকাতর বিষয়গুলোও স্বরূপে তুলে ধরেছেন। এ ছাড়াও আধুনিক বিশ্বের নিত্যনতুন সংকটের ‎দিকগুলো নিয়েও বস্তুনিষ্ঠ আলোচনা করেছেন।‎ বইটিতে তিনি প্রতিটি বিষয়ের বর্তমান চালচিত্র তুলে ধরেছেন। এ সব ক্ষেত্রে ব্যক্তি, পরিবার, সমাজ ‎ও রাষ্ট্র যে সমস্যা-সংকটে জড়িয়েছে, সে ব্যাপারে সতর্ক করেছেন এবং তা থেকে উত্তরণের পথ দেখিয়েছেন, যা তিনি রচনা করেছেন কুরআন-সুন্নাহর ভিত্তিতে এবং মহান পূর্বসূরিগণের বিজ্ঞতা এবং ‎সমসাময়িক জ্ঞানী-গুণীদের অভিজ্ঞতার আলোকে।‎ প্রতিটি আলোচনার শেষে যুক্ত হয়েছে একটি পরিশিষ্ট। যা শুধু কুরআন-সুন্নাহ ও ইতিহাসের মহা ‎মনীষীগণের বাণী দ্বারা রচিত।‎
Title আল - হাল্লু
Author ড. আয়েয আল কারনী
Publisher দারুস সালাম বাংলাদেশ
ISBN 9789849110415
Edition 1ST PUBLISHED
Number of Pages 542
Country Bangladesh
Language Bengali
Weight 600 Gram
Dimension 21cm x 15cm x 3cm

ড. আয়েয আল কারনী


“ড. আয়েয আল করনী ১৩৭৯ হিজরী মােতাবেক ১৯৫৯ ইং সনে দক্ষিণ সৌদী আরবের করন জেলার আশ-শুরাইহ। নামক গ্রামে জন্মগ্রহণ করেন। অল্প বয়সেই তিনি পবিত্র কুরআনের হিফজ সম্পন্ন করেন। মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন রিয়াদে। উচ্চতর পড়াশুনা করেন প্রাদেশিক শহর আবহায়। একাডেমিক শিক্ষার পাশাপাশি তার ব্যক্তিগত অধ্যয়নের পরিধি সুবিস্তৃত ও অতুলনীয়। ড. আয়েয আল করনী এ পর্যন্ত বহু গ্রন্থ। রচনা করেছেন। সেগুলাের মধ্যে আততাফসীরুল মুয়াসার, আল-ফিকহুল মুয়াসসার, আশিক, লা তাহযান। বিশেষভাবে উল্লেখযােগ্য। দীর্ঘ সাত বছর তিনি ইমাম মুহাম্মাদ বিশ্ববিদ্যালয়ে হাদীসের উপর অধ্যাপনা করেছেন। বর্তমানে দাওয়াত ইলাল্লাহই তাঁর প্রধানতম কাজ।ড. করনী দাওয়াতের উদ্দেশ্যে লেখালেখি, বক্তৃতা-বিবৃতি ও গ্রন্থরচনার পাশাপাশি সামাজিক যােগাযােগ মাধ্যম ফেসবুক, টুইটার, গুগলপ্লাস ও ইউটিউব ইত্যাদিতেও সমানভাবে সক্রিয়। তার বক্তৃতার ক্যাসেটের সংখ্যা হাজার ছাড়িয়ে গেছে।”


Related Products


30%

রমাদান : আত্মশুদ্ধির বিপ্লব

ড. খালিদ আবু শাদি

280     400

15%

সাহাবিদের চোখে দুনিয়া

ইমাম আহমাদ ইবনু হাম্বাল (রহিমাহুল্লাহ)

269     317

15%

তাবিয়িদের চোখে দুনিয়া

ইমাম আহমাদ ইবনু হাম্বাল (রহিমাহুল্লাহ)

354     417

29%

শয়তানের বিরুদ্ধে লড়াই

মাহমুদ বিন নূর

154     220








© SUSHIKKHA.IN




× সকল বই ডিসকাউন্ট বই রিকোয়েস্ট